West Bengal Weather: তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! বিকেল থেকেই কি কালবৈশাখীর দাপট? কেমন থাকতে চলেছে কলকাতা
West Bengal Weather: টানা তাপপ্রবাহের পরে এবার টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী নয় মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
পূর্বাভাস মতো তাপমাত্রাও নামতে শুরু করেছে। কলকাতা ও আশপাশের এলাকায় সোমবার সকালে অনেকটাই স্বস্তির আবহাওয়া। মাঝে মধ্যে দমকা হাওয়া বইছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে এই পরিস্থিতি।

রবিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। এদিনও সেই পরিস্থিতির পূর্বাভাস রয়েছে।
সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও সবজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি চলতে পারে ১০ মে শুক্রবার পর্যন্ত। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকতে চলেছে। বিকেল কিংবা সন্ধের দিকে বজ্রপাত-সহ দমকা হাওয়া এবং বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ, সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিন দিনে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রির মতো কমতে পারে। দিন কয়েক আগে যেখানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪৩ ডিগ্রি, সেখানে রবিবার সেই তাপমাত্রা কমে হয়েছে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৯.৩)
দমদম (২৯.১)
দিঘা (২৮.৩)
মেদিনীপুর (২৭.৬)
কৃষ্ণনগর (২৮.৬)
বাঁকুড়া (২৫.৭)
শ্রীনিকেতন (২৬.৬)
বহরমপুর (২৮)
বর্ধমান (২৫.৪)
পানাগড় ( ২৮.৫)
আসানসোল (২৫.৬)
পুরুলিয়া (২৩.১)
দার্জিলিং ( ১২)
কালিম্পং ( ১৭)
কোচবিহার (২৩.২)
মালদহ (২৫.৩)












Click it and Unblock the Notifications