West Bengal Weather: শনিবারেও পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি! বর্ষণসিক্ত হবে দক্ষিণের কোন কোন জেলা?

West Bengal Weather: রাজ্য জুড়েই বর্ষা প্রবেস করেছে। কিন্তু উত্তরবঙ্গে কার্যত নন-স্টপ বৃষ্টি চলছে। সেখানে কোনও না কোনও জেলায় কখনও লাল কখনও কমলা সতর্কতা জারি থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

শনিবার সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকার আকাশ মেঘলা। রয়েছে অস্বস্তিকর গরমের পরিস্থিতি। আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা বিকানের, সিকার, ডালটনগঞ্জ, পুরুলিয়া, কাঁথি হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে চলে গিয়েছে।

weather

শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে শনিবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
এই সময় উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। রবিবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের তেমন কোনও পূর্বাভাস এখনও নেই।

শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৭.৩)
দমদম (২৭.৬)
দিঘা (২৭.৩)
মেদিনীপুর (২৬.৬)
কৃষ্ণনগর (২৫.৬)
বাঁকুড়া (২৩.৬)
শ্রীনিকেতন (২৫.২)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৪)
পানাগড় (২৪.৬)
আসানসোল (২৬.৩)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৬.৮)
কালিম্পং (২০.৩)
কোচবিহার (২৫.৯)
মালদহ (২৬.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+