West Bengal Weather:রবিবারও ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা! দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে কবে, কী বলছে আবহাওয়া দফতর

West Bengal Weather: সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। বেলা বাড়তেই গরম ও অস্বস্তির আবহাওয়া শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বর্ষা উত্তরবঙ্গের সব জেলায় এখনও প্রবেশ করতে পারেনি। ইসলামপুরে তা এখনও আটকে রয়েছে। আগামী পনেরোই জুনের আশপাশে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তবে তার আগে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে হবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

weather

রবিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

এদিন সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও সোমবার হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে।

এদিনের পাশাপাশি সোমবার (আগামী কয়েকদিন) যেসব জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে পারে, সেগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায়। এছাড়া পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৯)
দমদম (২৮.২)
দিঘা (২৭.৪)
মেদিনীপুর (২৭.৫)
কৃষ্ণনগর (২৭.৮)
বাঁকুড়া (২৬.৮)
শ্রীনিকেতন (২৫)
বহরমপুর (২৭.৪)
বর্ধমান (২৬)
পানাগড় (২৯)
আসানসোল (২৯.২)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং (১৫.৪)
কালিম্পং (২১.৫)
কোচবিহার (২৬.১)
মালদহ (২৬.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+