West Bengal Weather: আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা! বাংলার কোথায় কেমন পরিস্থিতি একনজরে

West Bengal Weather: সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গনগনে সূর্যের তেজ। যা বলে দিচ্ছে সারাটা দিন কেমন থাকতে চলেছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে এদিন মূলত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির আবহাওয়া থাকতে চলেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মনেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া।

weather

মঙ্গলবারের উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের -এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার উল্লিখিত জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবারের দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই গরম এবং অস্বস্তির আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা। আর বাকি জেলাগুলিতে গরম এবং অস্বস্তির আবহাওয়া। এই পরিস্থিতি বৃহস্পতিবার এবং শুক্রবারেও বজায় থাকবে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। গরম ও অস্বস্তির আবহাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশিই বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ( ২৭.৯)
দমদম (২৭.৬)
দিঘা (২৭)
মেদিনীপুর (২৬.৫)
কৃষ্ণনগর (২৫.৪)
বাঁকুড়া (২৪.৪)
শ্রীনিকেতন (২৩)
বহরমপুর (২৬.৮)
বর্ধমান (২৫)
পানাগড় (২৪.৪)
আসানসোল (২৫)
পুরুলিয়া (২১.১)
দার্জিলিং (১০.৮)
কালিম্পং (১৬.৬)
কোচবিহার (২০.৬)
মালদহ (২৫.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+