West Bengal Weather: সকাল থেকে গরম-অস্বস্তি, বেলা বাড়লেই লু? বাংলার আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস

West Bengal Weather: সকাল থেকে গরম শুরু হয়ে গিয়েছে। যেন আর বেলা বাড়তেই ভাজাভাজা হওয়ার পরিস্থিতি। তারই মধ্যে এদিন থেকে তিন দিন দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গার জন্য জন্য অতিপ্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা। একটু কম হলেও সতর্কবার্তা থেকে ছাড় পাচ্ছে না উত্তরবঙ্গও।

শুক্রবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এইসব জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই পূর্বাভাস ছিল বৃহস্পতিবারেও। আর তেমনটাই থাকতে চলেছে এদিনের পরে শনিবার ও রবিবারেও।

West Bengal Weather

আর এর বাইরে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার জন্য গরম ও অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। শনিবার ও রবিবারও একই পরিস্থিতি থাকতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গ জুড়ে গরম আর অস্বস্তির আবহাওয়ার পরিস্থিতি।

আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, এদিন থেকে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আগামী তিন থেকে চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে ছয় ডিগ্রি ওপরে থাকতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

  • কলকাতা ( ২৯.৪)
  • দমদম (২৯.২)
  • দিঘা (২৭)
  • মেদিনীপুর (২৬.৭)
  • কৃষ্ণনগর (২৬.৪)
  • বাঁকুড়া (২৪.৪)
  • শ্রীনিকেতন (২১.৮)
  • বহরমপুর (২৮.৪)
  • বর্ধমান (২৫)
  • পানাগড় (২৪)
  • আসানসোল (২৫.৪)
  • পুরুলিয়া (২৫.১)
  • দার্জিলিং (১২.৬)
  • কালিম্পং ( ১৯.৪)
  • কোচবিহার (২২.৩)
  • মালদহ (২৪.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+