West Bengal Weather: শক্তি বাড়ানোর সঙ্গে দিক পরিবর্তন হামুনের! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
West Bengal Weather: দশমীর সকাল থেকে আকাশের মুখ ভার। এই মুহূর্তে বঙ্গোপসাগরে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে রয়েছে হামুন। তবে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এর শক্তি হ্রাস পাবে। ২৫ অক্টোবর বুধবার বিকেল নাগাদ ঘূর্ণিছঝড় রূপে বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী জায়গায় অতিক্রম করবে।
এদিন সকাল সাড়ে আটটা নাগাদ 'হামুনে'র অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ২৯০ কিমি পূর্বে, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ২৭৯ কিমি দক্ষিণ-পূর্বে, বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৩০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৫০ কিমি দক্ষিণ-পশ্চিমে। প্রথমে পশ্চিমবঙ্গের ওপরে কিছুটা প্রভাব ফেলবে মনে করা হলেও, শেষ মুহূর্তে তা দিক পরিবর্তন করে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য কোচবিহার ও আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার একাদশীতে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি হ্রাস পেতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে পরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
Cyclone in Bay of Bengal: ২০১৮-র পর প্রথমবার ঘূর্ণিঝড়ের দ্বিমুখী আক্রমণ! 'তেজে'র সঙ্গে শক্তি বাড়াচ্ছে 'হামুন
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২২.৩ ( ২০.৭)
বহরমপুর ২৫ (২৫)
বাঁকুড়া ২১.৭ (২০.৭)
বর্ধমান ২২ (২৩)
কোচবিহার ১৮.৩ (১৭.৬)
দার্জিলিং ১১.৫ (১২)
কালিম্পং ১৩ (১৪.৫)
দিঘা ২৩.৩ (২৩.৭)
কলকাতা ২৪.৬ (২৫)
দমদম ২৪ (২৪.৮)
কৃষ্ণনগর (২২.৪)
মালদহ ২৪.৭ ( ২৩.৮)
মেদিনীপুর ২৩.৮ (২৩.১)
শিলিগুড়ি ১৮.৬ (১৮.২)
শ্রীনিকেতন ২২.২ (২০.৬)
সুন্দরবন ২৩ (২৩.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩১)
বহরমপুর (৩১.৪)
বাঁকুড়া (৩০.২)
বর্ধমান (৩০)
কোচবিহার (২৯.৮)
দার্জিলিং (২০.৮)
কালিম্পং (২৪)
দিঘা (৩১.২)
কলকাতা (৩১.৩)
দমদম (৩১.৭)
কৃষ্ণনগর (৩১.২)
মালদহ (৩০.৪)
মেদিনীপুর (৩০.৫)
শিলিগুড়ি (৩৫.৬)
শ্রীনিকেতন (৩০.২)
সুন্দরবন (২৯)
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications