সকালেই আকাশ কালো করে মেঘের গর্জন! বাংলার জেলায় জেলায় শিলাবৃষ্টি-কালবৈশাখীর সতর্কবার্তা
West Bengal Weather: সোমবার সকালেই আকাশ কালো করে কলকাতা-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। সকালেই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার বিভিন্ন অংশে কোথাও বজ্রপাত আবার কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।
মঙ্গলবার বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বৃদ্ধি পাবে। শিলাবৃষ্টি সহ কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই জেলায়।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
আগামী দুই দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরের দুই দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুই দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং ৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ২০.৪)
বহরমপুর (২১.৪)
বাঁকুড়া ( ১৯.১)
বর্ধমান (১৯)
কোচবিহার (১৬.১)
দার্জিলিং (৯)
কালিম্পং ( ১৫.৫)
দিঘা (২০.২)
কলকাতা (২৩)
দমদম (২১.৮)
কৃষ্ণনগর ( ২০.৮)
মালদহ (২২.৫)
মেদিনীপুর (২১.৫)
পুরুলিয়া
শিলিগুড়ি (১৪ )
শ্রীনিকেতন (২০.২)
সুন্দরবন ( ১৯.৫)












Click it and Unblock the Notifications