সকাল থেকে রাজ্য জুড়ে দমকা হাওয়া-বৃষ্টিতে স্বস্তির আবহাওয়া! একনজরে বাংলার কোন জেলায় কেমন পরিস্থিতি
West Bengal Weather: সকাল থেকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে আকাশ মেঘলা। তাপমাত্রাও বেশ কিছু কম। এদিন সকাল থেকে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ও কয়েক পশলা বৃষ্টি হয়।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলায় কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বুধবার হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায়।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৫ মিমি।
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা। আপাতত কোথাও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ২৭.৪)
বহরমপুর ( ২৭.৪)
বাঁকুড়া (২৬.১)
বর্ধমান (২৪)
কোচবিহার (১৯.৬)
দার্জিলিং (১৩.৫)
কালিম্পং (১৮)
দিঘা (২৭.৫)
কলকাতা (২৭.৬)
দমদম (২৬.২)
কৃষ্ণনগর (২৫.৪)
মালদহ (২৭.৭)
মেদিনীপুর
পুরুলিয়া (২২.১)
শিলিগুড়ি (১৯.৮)
শ্রীনিকেতন (২৪.৮)
সুন্দরবন (২৭ )












Click it and Unblock the Notifications