ভিলেন সাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্ত! বাংলার আট জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা, তাপমাত্রায় বড় বৃদ্ধির পূর্বাভাস
West Bengal Weather: রবিবার সকালে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের আটটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সপ্তাহের মাঝামাঝি কয়েকটি জেলায় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। যে কারণে আকাশ মেঘলা ও বৃষ্টির পূর্বাভাস কয়েকটি জেলায়। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তাপমাত্রা নতুন সপ্তাহে পৌঁছতে পারে ৩৪ ডিগ্রিতে।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন শুধুমাত্র দার্জিলিং জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। সবকটি জেলাতেই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকার রাতের তাপমাত্রা আগামী দিন চারেকে আরও কিছুটা বৃদ্ধি পাবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন ও সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আগামী দিন চারেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ধীরে ধীরে আরও কিছুটা বাড়বে।
রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে। বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
নতুন সপ্তাহের শুরুতেই আবহাওয়ায় ফের পরিবর্তন! তাপমাত্রায় বড় বৃদ্ধির সঙ্গে বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৪.৬)
বহরমপুর (১৬)
বাঁকুড়া (১৪.৬)
বর্ধমান (১৫)
কোচবিহার (১৪.১)
দার্জিলিং (৬.৫)
কালিম্পং (১৩.৩)
দিঘা (১৯.২)
কলকাতা (১৮.৩)
দমদম (১৮)
কৃষ্ণনগর (১৬.৬)
মালদহ (১৭.১)
মেদিনীপুর (১৭.৮)
পুরুলিয়া (১৩.৫)
শিলিগুড়ি (১২.৬)
শ্রীনিকেতন (১৪.৪)
সুন্দরবন (১৭.৫)












Click it and Unblock the Notifications