West Bengal Weather: দ্রুত আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস! বাংলার জেলাগুলির তাপমাত্রা নিয়ে বড় আপডেট
West Bengal Weather: ঘূর্ণিঝড় হামুন এখন শুধু পশ্চিমবঙ্গের উপকূল থেকে দূরে নয়, বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে সরে দিয়েছে। তার শক্তিও হ্রাস পেয়েছে। আপাতত পশ্চিমবঙ্গের দুটি জেলাকে বাদ দিয়ে হাল্কা বৃষ্টিরও তেমন কোনও পূর্বাভাস নেই। জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য কোচবিহার ও আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকালে ঘূর্ণিঝড় হামুন শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সেই সময় ছিল দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মিজোরামের ওপরে। যা পরবর্তী সময়ে আরও দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩১) | ২২.৭ (২২.৩) |
| বহরমপুর | (৩১.৬) | ২৪.৬ (২৫) |
| বাঁকুড়া | ------- | ২১.৭ (২১.৭) |
| বর্ধমান | (৩০) | ২৩ (২২) |
| কোচবিহার | (৩০) | ১৮.২ (১৮.৩) |
| দার্জিলিং | (২১.২) | ১১.৫ (১১.৫) |
| কালিম্পং | (২১.৫) | ১৩.৫ (১৩) |
| দিঘা | (৩০.১) | ২৩ (২৩.৩) |
| কলকাতা | (২৯.৬) | ২৪.৩ (২৪.৬) |
| দমদম | (৩১.২) | ২৩.৯ (২৪) |
| কৃষ্ণনগর | (৩০.৬) | ২৩ |
| মালদহ | (৩০.৪) | ২৪.১ (২৪.৭) |
| মেদিনীপুর | (২৯.৫) | ২৩.৬ (২৩.৮) |
| শিলিগুড়ি | --------- | ১৭.৯ ( ১৮.৬) |
| শ্রীনিকেতন | (২৯.২) | ২১.৮ (২২.২) |
| সুন্দরবন | --------- | ২৩.৫ ( ২৩) |












Click it and Unblock the Notifications