West Bengal Weather: মহালয়ায় ঝলমলে আকাশ, নাকি দুর্যোগ? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: দেখতে দেখতে দেবী পক্ষের সূচনা হয়ে গেল। ঝলমলে রোদ নিয়ে বিভিন্ন নদীর ঘাটে তর্পন চলছে। তবে এদিনও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর। অন্যদিকে জেলাগুলির তাপমাত্রাও একটু ওপরের দিকেই থাকবে বলে জানানো হয়েছে।

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং রবিবার ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

শনিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। এছাড়া ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বাকি অংশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশ, পুরো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূল অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, তেলেঙ্গানার বেশিরভাগ অংশ, নর্থ ইন্টেরিয়র কর্নাচকের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে ১৩ অক্টোবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+