West Bengal Weather: নতুন সপ্তাহের শুরুতেই আবহাওয়ায় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির আপডেট

West Bengal Weather: নভেম্বরের শুরুটা মেঘলা আবহাওয়া দিয়ে শুরু হয়েছে। কোনও কোনও জায়গায় বৃষ্টিও হয়েছে। তবে এবার পরিষ্কার আকাশের পূর্বাভাস। সঙ্গে তাপমাত্রা নিম্নগামী হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভার অনুযায়ী, রবিবার রাত থেকেই ফের ঠান্ডার অনুভূতি মিলবে।

রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবারও দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এইসময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

রবিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। আপাতত বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই কলকাতায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+