শনিবার সকালে আরও পারদ পতন! রবিবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন, হতে পারে বৃষ্টিও, একনজরে বাংলার জেলাগুলি
West Bengal Weather: ফের নামল কলকাতা-সহ কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার কলকাতায় যে তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা নেমে গিয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়সে। তবে এর পরে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার নাগাদ কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টিপাতের তেমন কোনও পূর্বাভাস নেই। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা কুয়াশা থাকতে পারে।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে মনা। তবে তারপর তিন দিনে তাপমাত্রকা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা কুয়াশা থাকতে পারে।
আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেল জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন না হলেও, তারপরে তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও এবং পরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলয়িসায়। যা স্বাভাবিকে থেকে তিন ডিগ্রি নিচে। শুক্রবার যা ছিল ১৫.২ ডিগ্রি সেলয়িসায়। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়া আপাতত শুকনো থাকলেও, সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ১১.৭
বহরমপুর ১৩.৬
বাঁকুড়া ৯.৮
বর্ধমান ১১
কোচবিহার ৮.৪
দার্জিলিং ৩.৫
কালিম্পং ৯.৩
দিঘা ১৩.৪
কলকাতা ১৪.৬
দমদম ১৩.৭
কৃষ্ণনগর ১৩.৮
মালদহ ১৩.৭
মেদিনীপুর ১২.৭
পুরুলিয়া
শিলিগুড়ি ৮.২
শ্রীনিকেতন ১০
সুন্দরবন ১৩.৫












Click it and Unblock the Notifications