West Bengal Weather: শীঘ্রই আবহাওয়ায় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: পশ্চিমবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টি সেরকম না হওয়ায় ঘর্মাক্ত পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত এই পরিস্থিতি চলতে থাকবে। তবে রবিবার, ৩ সেপ্টেম্বর থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।
শুক্রবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারও জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

West Bengal Weather: জেলায় জেলায় বৃষ্টির মধ্যে কিছুটা কাটল গরমের অস্বস্তি! একনজরে বাংলার আবহাওয়া
শুক্রবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিনের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারেও জেলাগুলিতে একই আবহাওয়া থাকার সম্ভাবনা। আপাতত কোথাও কোনও রকমের ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এই মুহূর্তে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এহং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এর বাইরে ৪ সেপ্টেম্বর নাগাদ একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যে কারণে ৩ সেপ্টেম্বর থেকে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications