West Bengal Weather: আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে ভারী বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: এদিনও ভারী বৃষ্টির দেখা মিলল না দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হঠাৎ হঠাৎ খুব বেশি হলে মিনিট দশেকের বৃষ্টি হচ্ছে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শুক্রবারও সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৪.১ মিমি। মৎস্যজীবীদের উদ্দেশে আবহাওয়া দফতরের সতর্কবার্তা থাকছে ২৮ জুলাই পর্যন্ত।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২.৪) | ২৬.১ (২৫.৭) |
| বহরমপুর | (৩৪.৬) | ২৭.৬ (২৭.৪) |
| বাঁকুড়া | (৩১.৯) | ২৫.৫ (২৫) |
| বর্ধমান | (৩৪.২) | ২৫.২ (২৪.৮) |
| কোচবিহার | (৩৪.৪) | ২৭.৬ (২৭) |
| দার্জিলিং | (১৯.৫) | ১৫.৮ (১৬.৮) |
| কালিম্পং | (২৫.৬) | ১৯.৩ (১৯) |
| দিঘা | (৩৫) | ২৭.৯ (২৭ ) |
| কলকাতা | (৩১.৪) | ২৭.৪ (২৬.৮) |
| দমদম | (৩১.৬) | ২৭.৪ (২৬.৪) |
| কৃষ্ণনগর | (৩২.৬) | ২৭.৬ (২৭) |
| মালদহ | (৩৬.২) | ২৮.৫ (২৮.২) |
| মেদিনীপুর | (৩২.৬) | ২৭.৩ (২৬.৭) |
| শিলিগুড়ি | ২৭.৬ (২৬.৫) | |
| শ্রীনিকেতন | (৩৪) | ২৬.৪ (২৬.৩) |
| সুন্দরবন | (৩৩) | ২৬.৫ (২৬.৫) |












Click it and Unblock the Notifications