West Bengal Weather: শুক্রবার থেকে আমূল বদলে যাবে আবহাওয়া! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Weather: পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব সেরকম না পড়লেও, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। এছাড়া কোনও সতর্কবার্তা নেই। তবে সাত ডিসেম্বর কিংবা তার পর থেকে উত্তর-পশ্চিমা বায়ুর প্রভাব বাড়বে। তবে এক থেকে দুদিনে, ঠান্ডার তেমন প্রভাব বোঝা যাবে না।

শুধু ঘূর্ণিঝড় নয়, রাজ্যে বৃষ্টির জন্য দায়ী পশ্চিমী ঝঞ্ঝাও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া ডিসেম্বর মেঘলা আবহাওয়া কিংবা বৃষ্টি নতুন কিছু নয়। আটই ডিসেম্বর থেকে পারা পতন শুরু হবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে পৌঁছতে খানিক সময় লাগবে। এদিন কলকাতা-সহ জেলা সদরগুলির তাপমাত্রা রয়েছে মঙ্গলবারের মতোই।

আবহাওয়া

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের সমতল এলাকায় তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার ৮ ডিসেম্বর থেকে আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৮ ডিসেম্বর থেকে তাপমাত্রা কমতে পারে।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৭ শতাংশ, সর্বনিম্ন ৫৩ শতংশ।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় খুব সামান্যই বৃষ্টি হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্রাকেটে গত দিনের তাপমাত্রা

আসানসোল ( ১৯)
বহরমপুর
বাঁকুড়া (২০)
বর্ধমান ১৮ (২০)
কোচবিহার ১৪.৮ (১৪.৩)
দার্জিলিং ৭.৬ (৭.৬)
কালিম্পং ১২.৫ (১১.৩)
দিঘা ২০.৬ (২২)
কলকাতা ২২.৪ (২২.৫)
কৃষ্ণনগর ১৬.৬ (১৬.৪)
মালদহ ২১.৬ (২১.৭)
মেদিনীপুর ২১.৩ ( ২১.২)
পুরুলিয়া (১৬.১)
শ্রীনিকেতন ১৯.৫ (২০)
সুন্দরবন (১৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+