West Bengal Weather: শুক্রবার মিলবে না রেহাই! বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: বুধবারের মতো ভারী এবং টানা বৃষ্টি না হলেও, শুক্রবার সকাল থেকেই মাঝে মধ্যেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন রাজ্যের অন্তত নয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলার সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরেও। তবে শনিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই। রবিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। শনিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস নেই।
শুক্রবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪৭.৪ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৬.৯)
দমদম (২৬.৬)
দিঘা (২৬)
মেদিনীপুর (২৬.৪)
কৃষ্ণনগর (২৭)
বাঁকুড়া (২৫.৭)
শ্রীনিকেতন (২৪.৪)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৫)
পানাগড় (২৮.২)
আসানসোল (২৫.২)
পুরুলিয়া (২৩.১)
দার্জিলিং ( ১৭.২)
কালিম্পং (২৩.৫)
কোচবিহার (২৭.৬)
মালদহ (২৮)












Click it and Unblock the Notifications