West Bengal Weather: আবহাওয়ায় ঘন ঘন পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। এদিনের পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ২৯ সেপ্টেম্বর থেকে কলকাতায় বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা।
বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন আটটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির আপাতত কোনও পূর্বাভাস নেই। দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
বুধবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বুধবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর এদিনও জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর-আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার অভিমুখ হতে পারে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে।












Click it and Unblock the Notifications