West Bengal Weather: হঠাৎই আবহাওয়ার পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: দক্ষিণবঙ্গে এদিন মাঝে মধ্যে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি নেই। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হলেও, তার যাবতীয় প্রভাব আপাতত ওড়িশার ওপরেই পড়তে চলেছে। পশ্চিমবঙ্গের ওপরে তার প্রভাবের কোনও সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

এদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন হয়েছে হঠাৎই। বুধবার বিকেলে বলা হয়েছিল আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব কম থাকবে। আর বৃহস্পতিবার বিকেলে বলা হয়েছে, বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারে জেলাগুলিতে হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হবে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর বৃহস্পতিবার বিকেলে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.২) | ২৬.৩ (২৬) |
| বহরমপুর | (৩৫.২) | ২৭.৬ (২৮) |
| বাঁকুড়া | (৩৩.৯) | ২৫.৬ (২৫.৪) |
| বর্ধমান | (৩৪) | ২৫.৪ (২৪.৮) |
| কোচবিহার | (৩৬) | ২৮.৩ (২৭) |
| দার্জিলিং | (২৫.৬) | ১৭.৮ (১৭.৫) |
| কালিম্পং | (২৯.৪) | ২০.৩ (১৯.৩) |
| দিঘা | (৩৪.৭) | ২৭.২ (২৭) |
| কলকাতা | (৩২.৯) | ২৭.৬ (২৭.৬) |
| দমদম | (৩৪) | ২৭.৫ (২৭.৩) |
| কৃষ্ণনগর | (৩৩.৬) | ২৬.৮ (২৬.৪) |
| মালদহ | (৩৭) | ২৯.১ (২৮.৮) |
| মেদিনীপুর | (৩৩.৫) | ২৭.৩ (২৭.১) |
| শিলিগুড়ি | (৩৯.৬) | ২৮.৯ (২৭.৮) |
| শ্রীনিকেতন | (৩৪) | ২৬ (২৬) |
| সুন্দরবন | (৩৩) | ২৬ (২৬.৫) |












Click it and Unblock the Notifications