West Bengal Weather Forecast: আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে কবে মুক্তি! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: বৃষ্টি এখন উত্তর ভারতে কিংবা মুম্বইতে। আবহাওয়া দফতরের তরফে আগামী ২৪ ঘন্টায় ১০ টি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই তালিকায় নেই বাংলা। তবে এদিন বিকেলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সতরপ্কবার্তা জারি করা হয়।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৭ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২৭জুলাই | ২৮ | ৩৩ | সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা |
| ২৮জুলাই | ২৮ | ৩৩ | একই |
| ২৯জুলাই | ২৮ | ৩৩ | একই |
| ৩০জুলাই | ২৮ | ৩৩ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে |
| ৩১জুলাই | ২৮ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৭ ও ২৮ জুলাই বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২৯ জুলাই শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
- ৩০ ও ৩১ জুলাই রবিবার ও সোমবার আপাতত সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৭, ২৮ ২৯ ও ৩০ জুলাই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ৩১ জুলাই সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
- এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মিনিট ৫-১০-এর ভারী বৃষ্টি হলেও পরে তা থেমে যাচ্ছে, সারাদিনে একাধিকবার ঘটেছে।
- মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়ে ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপের কারণে ২৮ জুলাইয়ের মধ্যে মৎস্যজীবীরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।












Click it and Unblock the Notifications