West Bengal Weather Forecast: নিম্নচাপের কতটা প্রভাব ২১ জুলাইয়ে? আগামী পাঁচ দিন বাংলার আবহাওয়ার আপডেট

West Bengal Weather Forecast: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূল এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়াও আগামী ৪৮ ঘন্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে। সেই নিম্নচাপের পরিণতি হতে চলেছে দিন তিনেক আগে ওই একই জায়গায় তৈরি হওয়া নিম্নচাপের মতোই।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। এদিন সকালের সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৫ মিমি (West Bengal Weather Forecast)।

 West Bengal Weather Forecast

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৯জুলাই ২৮ ৩৩ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
২০জুলাই ২৮ ৩২ একই
২১জুলাই ২৮ ৩৩ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
২২জুলাই ২৯ ৩৩ একই
২৩জুলাই ২৮ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৯ জুলাই বুধবার উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা বৃষ্টিহীন থাকতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
  • ২০, ২১ জুলাই যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ২২ ও ২৩ জুলাই শনিবার ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • বুধবার ১৯ থেকে ২৩ জুলাই রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে সব জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। জেলাগুলিতে আরও বেশি করে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা থেকে ওই একই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তবে তা থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি এখনও পর্যন্ত। সেক্ষেত্রে ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ বৃষ্টি বিঘ্নিত হবে বলে মনে হচ্ছে না।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+