West Bengal Weather Forecast: তিন দিনের জন্য উত্তরবঙ্গে জারি সতর্কতা, আগামী পাঁচ দিন বাংলার আবহাওয়ার আপডেট

West Bengal Weather Forecast: বুধবারকে ধরে তিন দিনের জন্য উত্তরবঙ্গে অতিপ্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে নিচু এলাকাগুলিতে প্লাবনের কথাও বলা হয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় ধসের ব্যাপারেও সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সেখানে ১৪ জুলাই দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকালের সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টিই হয়নি (West Bengal Weather Forecast)।

আবহাওয়া

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১২জুলাই ২৯ ৩৪ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
১৩জুলাই ২৮ ৩৪ একই
১৪জুলাই ২৭ ৩২ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে
১৫জুলাই ২৭ ৩৩ একই
১৬জুলাই ২৭ ৩৩ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১২ জুলাই অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে (West Bengal Weather) জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কোচবিহার জেলায়। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলায়।
  • ১৩ জুলাই অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায়। কমলা সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলায়।
  • ১৪ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। এদিন থেকেই উত্তরবঙ্গের বৃষ্টি কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ১৫ জুলাই ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তবে ষোলোই জুলাইয়ে আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১২ জুলাই দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টি না হলেও ১৩ জুলাই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ১৪ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।
  • ১৩ জুলাইয়ের মতো পরিস্থিতি হতে পারে ১৫ জুলাই। এদিন বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হতে পারে।
  • আপাতত ১৬ জুলাইয়ে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রথম দুদিন তাপমাত্রার পরিবর্তন না হলেও পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+