West Bengal Weather Forecast: হঠাৎই আবহাওয়ায় বড় পরিবর্তন হতে চলেছে! একনজরে ৫ দিনের পূর্বাভাস
একদিকে উত্তরবঙ্গে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস থেকে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পাহাড় মুখী। যে কারণে সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহে বাংলার আবহাওয়াটা একটু অন্যরকমই থাকতে চলেছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টিই হয়নি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৯জুলাই | ২৮ | ৩৪ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে |
| ১০জুলাই | ২৮ | ৩৩ | সাধারণভাবে মেঘলা আকাশ, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা |
| ১১জুলাই | ২৮ | ৩৪ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে |
| ১২জুলাই | ২৮ | ৩৪ | সাধারণভাবে মেঘলা আকাশ ও হাল্কা বৃষ্টি |
| ১৩জুলাই | ২৮ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া
- ৯ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। নিচের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Forecast)।
- ১০ জুলাই অর্থাৎ সোমবার দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। যে কারণে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Forecast)।
- ১১ জুলাই মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা। অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-এ। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ১২ জুলাই বুধবার এবং ১৩ জুলাই বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। যে কারণে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Forecast)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
- ৯ জুলাই রবিবার থেকে ১১ জুলাই মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (West Bengal Weather Forecast), কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আপাতত দক্ষিণবঙ্গেরহ জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications