তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আবহাওয়া বদলেরও পূর্বাভাস! বাংলার কোন জেলার কেমন পরিস্থিতি, একনজরে

West Bengal Weather: বুধবার সন্ধে থেকে রাতের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কোনও কোনও জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে এইসব জেলার আবহাওয়া মনোরম, তবে রয়েছে মেঘলা আকাশ। অন্যদিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় সকাল থেকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

weather

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শুক্রবার সাধারণভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৮ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ২৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে জাানানো হয়েছে। শনিবার রাতের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির বদল হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া এবং কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যে রবিবার নাগাদ সবকটি জেলাতেই বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৩.৩)
বহরমপুর (২৬)
বাঁকুড়া (২২.৩)
বর্ধমান (২৩)
কোচবিহার (১৮.৯)
দার্জিলিং (১১.২)
কালিম্পং (১৮.৩)
দিঘা (২৫.৯)
কলকাতা (২৮.৫)
দমদম (২৭.৬)
কৃষ্ণনগর ( ২৩)
মালদহ (২৪.৭)
মেদিনীপুর (২৫)
পুরুলিয়া (২১.১)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (২১.৪)
সুন্দরবন (২৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+