West Bengal Weather Forecast: কোথাও ভারী কোথাও হাল্কা বৃষ্টি! আগামী পাঁচদিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আপাতত দিন দুয়েকের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে রয়েছে হাল্কা থেকে মাধারি বৃষ্টির পূর্বাভাস। একনজরে দেখে নেওয়া যাক আগামী পাঁচ দিনের আবহাওয়ার সম্ভাব্য রূপ।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন সকালের সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৮ মিমি (West Bengal Weather Forecast)।

West Bengal Weather Forecast

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২৩জুলাই ২৭ ৩২ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
২৪জুলাই ২৭ ৩২ একই
২৫জুলাই ২৭ ৩২ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
২৬জুলাই ২৭ ৩৩ একই
২৭জুলাই ২৭ ৩২ ............

West Bengal Weather News: সকাল থেকেই মেঘের আনাগোনা, দমকে দমকে বৃষ্টি, কেমন থাকবে আজ জেলার আবহাওয়া?

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৩ জুলাই রবিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ২৪ জুলাই সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ২৫ জুলাই মঙ্গলবার আপাতত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেমে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ২৬ ও ২৭ জুলাই বুধবার ও বৃহস্পতিবার আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৩ জুলাই রবিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ২৪, ২৫ ও ২৬ জুলাই সোমবার, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
  • ২৭ জুলাই বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+