West Bengal Weather Forecast: নিম্নচাপ চলেছে নির্দিষ্ট পথে! ২১ জুলাই-সহ আগামী পাঁচ দিন বাংলার আবহাওয়ার আপডেট

West Bengal Weather Forecast: কখনও মেঘাচ্ছন্ন আকাশ, কখনও ঝিরঝিরে বৃষ্টি, এমনটাই চলছে সকাল থেকে। আপাতত এই আবহাওয়াই চলতে থাকবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। এই মুহূর্তে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। এদিন সকালের সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭ মিমি (West Bengal Weather Forecast)।

 West Bengal Weather Forecast

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২০জুলাই ২৮ ৩৩ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে
২১জুলাই ২৭ ৩২ একই
২২জুলাই ২৭ ৩৩ একই
২৩জুলাই ২৮ ৩৪ একই
২৪জুলাই ২৮ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২০, ২১ জুলাই যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ২২, ২৩ ও ২৪ জুলাই শনিবার, রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধির পূর্বাভাস ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২০, ২১ জুলাই যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ২২, ২৩ ও ২৪ জুলাই শনিবার, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধির পূর্বাভাস । প্রসঙ্গত ১৯ জুলাই বলা হয়েছিল এই ধরনের আবহাওয়া থাকবে ২০ ও ২১ জুলাই। যদিও এদিনের পূর্বাভাসে তার পরিবর্তন হয়েছে।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে। তবে তার অভিমুখ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে। এর প্রভাব ওড়িশা ছাড়াও ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপরে পড়তে চলেছে। তাই ২১ জুলাইয়ের আবহাওয়া আজকের থেকে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা (West Bengal Weather Forecast) নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+