West Bengal Weather Forecast: উত্তরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস! আগামী পাঁচদিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এদিন মাঝারি বৃষ্টি হয়। কিন্তু বৃষ্টি কমতেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতর আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। এদিন সকালের সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৬জুলাই | ২৭ | ৩৩ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা |
| ৭জুলাই | ২৮ | ৩২ | একই |
| ৮জুলাই | ২৯ | ৩৩ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা |
| ৯জুলাই | ২৮ | ৩৩ | একই |
| ১০জুলাই | ২৮ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২১ জুলাই শুক্রবার আপাতত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকিলে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ২২ জুলাই শনিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২৩ ও ২৪ জুলাই শনিবার, রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ২৫ জুলাই মঙ্গলবার কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২১ জুলাই শুক্রবার আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২২, ২৩, ২৪ ও ২৫ জুলাই শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
- আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও অন্ধ্র প্রদেশে উপকূলে ২৪ জুলাই নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাব আপাতত এই বাংলার ওপরে পড়ার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।












Click it and Unblock the Notifications