West Bengal Weather: বর্ষার আগেই স্বস্তির পূর্বাভাস! বুধবার কোন কোন জেলায় কালবৈশাখী, একনজরে পূর্বাভাস
West Bengal Weather: সকাল থেকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে গরমের অনুভূতি। তবে সকালে বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টিতে সেইসব জেলার মানুষজন কিছুটা স্বস্তি পেয়েছেন। আবহাওয়া দফতরের তরফে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে। এছাড়াও পূর্ব থেকে পশ্চিম দিকে একটি অক্ষরেখা বাংলাদেশের ঘূর্ণাবর্তের স্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশের ওপর দিয়ে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বুধবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং বঙ্গোপসাগরে মধ্যভাগে তা গভীর নিম্নচাপে পরিণত হবে ২৪ মে সকাল নাগাদ। তারপর তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।
বুধবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
বুধবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা হাওয়াও থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৫৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ( ২৫.৯)
দমদম (২৫.৫)
দিঘা (২৪.২)
মেদিনীপুর
কৃষ্ণনগর (২৩.৬)
বাঁকুড়া
শ্রীনিকেতন ( ২৪.৮)
বহরমপুর (২৭.৬)
বর্ধমান (২৪.৬)
পানাগড় (২৬.৫)
আসানসোল (২৫.১)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (২৪.৪)
কালিম্পং (২০)
কোচবিহার (২৫.৫)
মালদহ (২৬.৭)












Click it and Unblock the Notifications