West Bengal Weather: ভিলেন ঘূর্ণিঝড় মিচাং-এ মেঘলা আকাশ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: ঘূর্ণিঝড় মিচাং (মিগজাউম)-এর প্রভাবে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ। কোনও কোনও জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকমের থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

West Bengal Weather

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ।

ঘূর্ণিঝড় মিচাং (মিগজাউম) চার ডিসেম্বর বিকেলের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছবে। মঙ্গলবার দুপুর নাগাদ ঘন্টায় প্রায় ১০০ কিমি বেগে অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যে আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় মিচাং (মিগজাউম)-এর খুব বড় কোনও প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও, দক্ষিণবঙ্গে থমকে গিয়েছে শীত। বেড়েছে রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিনও স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি ওপরে রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘলা থাকবে। বুধবার ও বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। হাল্কা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি ও কলকাতায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+