West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে এখনই মুষলধারায় বৃষ্টি নয়, আগামী পাঁচ দিন বাংলার আবহাওয়ার আপডেট
ভরা বর্ষাকালে ফের গ্রীষ্মের উত্তাপের পরিস্থিতি। তাপমাত্রা স্বাভাবিকের মধ্যে থাকলেও রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি, বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Forecast) আপাতত দক্ষিণবঙ্গের থেকে স্বস্তির পূর্বাভাস দিয়েছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টিই হয়নি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১১জুলাই | ২৯ | ৩৪ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে |
| ১২জুলাই | ২৯ | ৩৪ | একই |
| ১৩জুলাই | ২৯ | ৩৪ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে |
| ১৪জুলাই | ২৮ | ৩৩ | একই |
| ১৫জুলাই | ২৮ | ৩৩ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১১ ও ১২ জুলাই দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ১২ জুলাই উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ১৩ জুলাই দার্জিলিং, কালিম্পং, এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। ওই একই সময়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে।
- ১৪ ও ১৫ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে। বেশিরভাগ জায়গাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১১ জুলাইয়ের বাকি সময়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
- ১২ ও ১৫ জুলাই দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহযোগে হাল্কা বৃষ্টি হতে পারে। ১৩ ও ১৪ জুলাই বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications