West Bengal Weather Forecast: মাঝারি না ভারী বৃষ্টি? আগামী পাঁচদিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: আগের দিন পূর্বাভাস না থাকলেও এদিন সকালের দিকে কলকাতা ও আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টি হয়। আবহাওয়া দফতরের তরফে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিলেও দক্ষিণবঙ্গের জন্য তা নেই।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। এদিন সকালের সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৬ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২২ জুলাই | ২৭ | ৩১ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা |
| ২৩ জুলাই | ২৭ | ৩২ | একই |
| ২৪ জুলাই | ২৭ | ৩২ | একই |
| ২৫ জুলাই | ২৭ | ৩২ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে |
| ২৬ জুলাই | ২৭ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
২২ ও ২৩ জুলাই শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৪ জুলাই সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
২৫ ও ২৬ জুলাই মঙ্গলবার ও বুধবার আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
২২ ও ২৩ জুলাই শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
২৪, ২৫ ও ২৬ জুলাই সোমবার, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications