West Bengal Weather Forecast: আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টির আবহাওয়ার বড় আপডেট

উত্তরবঙ্গের অনেক জায়গাতেই মুষলধারায় বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। যে কারণে আর্দ্রতাজনিত অস্বস্তির মুখোমুখি দক্ষিণবঙ্গবাসী। কেমন থাকতে চলেছে আগামী পাঁচ দিনের আবহাওয়া, তা নিয়ে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Forecast)।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টিই হয়নি (West Bengal Weather Forecast)।

West Bengal Weather Forecast

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১০জুলাই ২৮ ৩৪ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে
১১জুলাই ২৮ ৩৩ সাধারণভাবে মেঘলা আকাশ, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা
১২জুলাই ২৮ ৩৪ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে
১৩জুলাই ২৮ ৩৩ মেঘলা আকাশ হাল্কা বৃষ্টির সম্ভাবনা
১৪জুলাই ২৮ ৩৪ একই

West Bengal Weather Forecast

উত্তরবঙ্গের আবহাওয়া ( (West Bengal Weather Forecast)

  • ১০ জুলাই দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ১১ জুলাই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। যে কারণে এই দুই জেলায় জারি লাল সতর্কতা।
  • ১২ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা। যে কারণে এই পাঁচ জেলার জন্য লাল সতর্কতা জারি। নিচের তিন জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ১৩ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আর আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ১৪ জুলাই আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইদিন বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া ( (West Bengal Weather Forecast)

  • ১০ জুলাইয়ের বাকি সময়ে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ১১, ১২ এবং ১৩ জুলাই মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। কোথাও কোথাও তা একেবারে থাকবেই না।
  • ১৪ জুলাই শুক্রবার নাগাদ সোমবারের হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও উত্তরবঙ্গের মতো আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+