West Bengal Weather Forecast: পঞ্চায়েত ভোটের দিন, তার আগে ও পরে কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থখেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। তবে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৮ মিমি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৬জুলাই | ২৭ | ৩২ | সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা |
| ৭জুলাই | ২৭ | ৩৩ | একই |
| ৮জুলাই | ২৮ | ৩৪ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা |
| ৯জুলাই | ২৮ | ৩৪ | একই |
| ১০জুলাই | ২৮ | ৩৪ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া
- ৬ ও ৭ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং ও কোচবিহারে। নিচের বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৮ জুলাই আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি ছয় জেলায় বৃষ্টির প্রকোপ অনেকটাই কম থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা।
- ৯ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১০ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
- ৬ জুলাই দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে।
- ৭ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে বৃষ্টির প্রকোপ অনেকটাই কম থাকবে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই বজ্রপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণে তার স্বাভাবিক অবস্থানেই রয়েছে। একটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপরে অবস্থান করছে।












Click it and Unblock the Notifications