West Bengal Weather Forecast: পঞ্চায়েত ভোটের গণনার দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া, একনজরে ৫ দিনের পূর্বাভাস

পঞ্চায়েত নির্বাচনে তপ্ত বাংলা। মধ্যে দুই দিন বাদ দিয়ে ফের গণনার দিন তপ্ত হওয়া আশঙ্কা বিশেষজ্ঞদের। সেই সময়ে উত্তরবঙ্গের তুলনায় তপ্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)। সেই পরিস্থিতিতে একমাত্র উত্তর পাঁচ জেলাকে বাদ দিয়ে বৃষ্টি কোথাও আবহাওয়া শান্ত করতে পারবে না বলেই আপাতত পূর্বাভাস আবহাওয়া দফতরের।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৪ মিমি (West Bengal Weather Forecast)।

 West Bengal Weather Forecast

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
৮জুলাই ২৭ ৩৩ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
৯জুলাই ২৭ ৩৩ একই
১০জুলাই ২৬ ৩৩ একই
১১জুলাই ২৭ ৩২ একই

১২জুলাই

২৬ ৩৩ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা

 West Bengal Weather Forecast

উত্তরবঙ্গের আবহাওয়া

৮ ও ৯ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। নিচের বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Forecast)। ১০, ১১ ও ১১ জুলাই অর্থাৎ সোমবার মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী ভারী বৃষ্টির সম্ভাবনা। যে কারণে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় এই তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Forecast)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

৮ ও ৯ জুলাই অর্থাৎ শনিবারে পাশাপাশি রবিবারেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (West Bengal Weather Forecast), কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। ১০, ১১ ও ১১ জুলাই অর্থাৎ সোমবার মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বরং বৃষ্টির পরিমাণ হ্রাস পাওয়ার ইঙ্গিত রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণে তার স্বাভাবিক অবস্থানেই রয়েছে। একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+