West Bengal Weather: তিন জেলায় ভারী ও আট জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: শনিবার সকাল থেকে মেঘলা আকাশ। এদিন রাজ্যের মধ্যে মাত্র তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নয় জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার এপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্য একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব অসমের ওপরে। এছাড়া মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে, দিঘার ওপর দিয়ে পূর্ব-দক্ষিণ-পূর্বে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে।

weather

শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। তবে রবিবার নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে।

শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।

রবিবার ও সোমবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কোনও কিছুর পূর্বাভাস আপাতত নেই। তবে মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ার কোথাও কোথাও।

শনিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৬৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় সামান্যই বৃষ্টি হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৭.২)
দমদম (২৭ )
দিঘা (২৬.৩)
মেদিনীপুর (২৭.৭)
কৃষ্ণনগর (২৬.২)
বাঁকুড়া (২৬.২)
শ্রীনিকেতন (২৬)
বহরমপুর (২৭.৬)
বর্ধমান (২৫.৬)
পানাগড়
আসানসোল (২৬.৬)
পুরুলিয়া (২৩.৫)
দার্জিলিং (১৫.৫)
কালিম্পং (১৯.৮)
কোচবিহার (২৭.১)
মালদহ (২৭.৩ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+