West Bengal Weather: প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গেও, উত্তরবঙ্গে জারি হল Red Alert
West Bengal Weather: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের পরেই লাল সতর্কতায়( Red Alert) জারি করা হল উত্তরবঙ্গে। নিম্নচাপ অক্ষরেখার প্রভাব রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আর যার জেরেই তুমুল বৃষ্টি হতে চলেছে উত্তরের পাঁচ জেলায়।
শুক্রবার ২৫ শে আগস্ট থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত ( heavy Rain Alert) জারি থাকছে সেখানে। জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার ও দার্জিলিং জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

শনিবার অর্থাৎ ২৬ আগষ্ট ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে উত্তরের জেলাগুলিতে। কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি, ১১০ কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিং কালিম্পং এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। রতবে বিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ( Rain Alert) হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুক্রবার ও শনিবার।
শনিবার ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বাড়ি বৃষ্টি এবং অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। এদিকে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
শহর ও শহরতলির তাপমাত্রা আগামী ২দিনে কিছুটা কমবে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতা জনিত অস্বস্তি। সোমবারের পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আজ মূলত মেঘলা আকাশ। পাশাপাশি শনিবার দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।












Click it and Unblock the Notifications