বাংলার আকাশে ঝঞ্ঝার মেঘ! মাঝ বৈশাখে আবহাওয়ার কোন পূর্বাভাস

বাংলার আকাশে ঝঞ্ঝার মেঘ! মাঝ বৈশাখে আবহাওয়ার কোন পূর্বাভাস

রাজ্যে করোনা সংকটের বাড় বাড়ন্ত অবস্থায় আবহাওয়ার গতিবিধি খানিকটা স্বস্তি দিয়েছে মানুষকে। বৈশাখের দাবদাহের হাত থেকে গত কয়েকদিনের অঝোর বৃষ্টি অনেকটাই প্রসন্নতা এনে দিয়েছে শহরে। তবে শহর এখন করোনার দংশনে ক্ষতবিক্ষত। আর সেই ক্ষতর আবহে সপ্তাহান্তে আবহাওয়ার পূর্বাভাস কী জানান দিচ্ছে, দেখে নেওয়া যাক।

আজও বৃষ্টি চলবে!

আজও বৃষ্টি চলবে!

এদিন দিনভর রোদ বৃষ্টির খেলায় থাকবে বাংলা র বিভিন্ন অংশে। আপাতত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে মেঘলা আকাশ মাধে মাঝেই বাঁধ ভাঙবে । বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি

বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আজও গোটা দিন রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হবে । পূর্বাভাস অনুযায়ী, আকাশ কালো করে এসে ফের একবার ছাদ ভেজানো বৃষ্টি দেখতে পাবে লকডাউনে বন্দি মানুষ।

ঝড়ের আশঙ্কা

ঝড়ের আশঙ্কা

পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। সঙ্গে থাকবে আকাশ কালো করে আসা প্রবল বৃষ্টি। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

 তাপমাত্রার পারদ কোনপথে?

তাপমাত্রার পারদ কোনপথে?

করোনার আবহে আজ কলকাতা শহরের তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। য়া স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। ফলে বৈশাখের মাঝামাঝি ঝড়বৃষ্টি যে তাপমাত্রা খানিকটা নামাতে পেরেছে তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+