West Bengal Weather: পুজোর আগে ৫ জেলায় হবে বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমার পরে এবার তাপমাত্রা কমার পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে আপাতত ঘর্মাক্তজনিত অস্বস্তির আবহাওয়াও বজায় থাকবে। সঙ্গে কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও হাল্কা বৃষ্টিরও তেমন কোনও পূর্বাভাস নেই।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা আগামী দিন পাঁচেকে ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ২৩.৮
বহরমপুর ২৭.২
বাঁকুড়া ২৩.৪
বর্ধমান ২৩
কোচবিহার ২৩.২
দার্জিলিং ১৩.২
কালিম্পং ১৭
দিঘা ২৬.৫
কলকাতা ২৫.৪
দমদম ২৪.৪
কৃষ্ণনগর ২৪.৪
মালদহ ২৬.২
মেদিনীপুর ২৫.৭
শিলিগুড়ি ২৪.৮
শ্রীনিকেতন ২৩.১
সুন্দরবন ২৭

West Bengal Monsoon: ঝূর্ণিঝড়ের মাসে একের পর এক ঘূর্ণাবর্ত! পুজোর আগে আগামী পাঁচদিনের বাংলার আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.৯)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৩৫.৩)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩০.৬)
দার্জিলিং (২০.৪)
কালিম্পং (২২)
দিঘা (৩৬.১)
কলকাতা (৩৪)
দমদম (৩৫.৫)
কৃষ্ণনগর (৩৪.৪)
মালদহ (৩৪)
মেদিনীপুর (৩৫.৫)
শিলিগুড়ি (৩৩.৬)
শ্রীনিকেতন (৩৩.৬)
সুন্দরবন (৩৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+