ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কয়েকটি জেলায় সতর্কতা! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। কয়েকটি জেলায় অবশ্য মেঘলা আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। তবে বুধবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রাও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে. এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
মঙ্গলবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকতের থেকে এক ডিগ্রি নিচে। সোমবার যা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮১ শতাংশ এবং ৩৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে বিপরীত ঘূর্ণাবর্ত! বাংলার পাঁচ জেলার জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৬.২)
বহরমপুর (১৭)
বাঁকুড়া (১৫.৬)
বর্ধমান (১৫)
কোচবিহার (১২.৫)
দার্জিলিং (৪.৪)
কালিম্পং (৯.৩ )
দিঘা (১৮.৪)
কলকাতা (১৮.৫)
দমদম (১৮)
কৃষ্ণনগর (১৫.৮)
মালদহ (১৫.৩ )
মেদিনীপুর (১৯.১)
পুরুলিয়া
শিলিগুড়ি (১৩)
শ্রীনিকেতন (১৫)
সুন্দরবন (১৭.৫)












Click it and Unblock the Notifications