West Bengal Weather: আশঙ্কা বজ্রবিদ্যুতের, বাড়বে তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা নেই বললেই চলে। তবে আবহাওয়া দফতরের তরপে বজ্রবিদ্যুতের আশঙ্কার কথা বলা হয়েছে।

রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া

রবিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবারের পাশাপাশি সোমবারেও সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-ওক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মূলত বজ্রবিদ্যুতের আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

মৌসুমী অক্ষরেথা এই মুহূর্তে রাজ্যের মধ্যে দিঘার ওপর দিয়ে গিয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নতুন ঘূর্ণাবর্ত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+