West Bengal Weather: পুজোর মধ্যেই তাপমাত্রা নামবে হু-হু করে! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে
West Bengal Weather: পুজোর আকাশে নিম্নচাপের মেঘ। তবে তার আগেই এদিন ভোরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বেশ কিছুটা ঠান্ডা অনুভূত হয়। তবে বেলা বাড়তেই তাপমাত্রা কার্যত আগের জায়গায় পৌঁছে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা নামতে চলেছে।
শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শুক্রবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বাকি সময়ের জন্য এবং শনিবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও হাল্কা বৃষ্টিরও তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চারদিনের মধ্যে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩১.৭) | ২১.৪ (২১.২) |
| বহরমপুর | (৩২) | ২৫.৪ (২৬) |
| বাঁকুড়া | (৩১.৯) | ২০.৫ ( ২১) |
| বর্ধমান | (৩২) | ২২.৮ (২৩.৬) |
| কোচবিহার | (৩১.৫) | ২০.১ (২১.৩) |
| দার্জিলিং | (১৯.৪) | ১০.৪ (১০.৮) |
| কালিম্পং | (২৩.৫) | ১৫.৮ (১৫.৫) |
| দিঘা | (৩৩.৩) | ২২.৫ (২৪.৪) |
| কলকাতা | (৩২.৩) | ২৪.১ (২৫.৪) |
| দমদম | (৩২.৫) | ২৩.৮ (২৪.৯) |
| কৃষ্ণনগর | (৩২.৪) | ২২.৬ (২৩.৪) |
| মালদহ | (৩১.৭) | ২৪.১ (২৪.১) |
| মেদিনীপুর | (৩৩.২) | ২২.৫ (২৪) |
| শিলিগুড়ি | (৩৩.৭) | ২১.৫ (২১.৪) |
| শ্রীনিকেতন | (৩১) | ২০.৯ (২০.৮) |
| সুন্দরবন | (৩২) | ২৩ (২৪) |
আবহাওয়া দপতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা পরবর্তী সময়ে ২২ অক্টোবর নাগাদ পশ্চিম বধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।












Click it and Unblock the Notifications