West Bengal Weather: উত্তরবঙ্গে অতিপ্রবল বৃষ্টির সতর্কতা! দক্ষিণবঙ্গে স্বস্তি কবে, কী বলছে আবহাওয়া দফতর
উত্তরবঙ্গে বৃষ্টি থাকতেও কার্যত শুকনো রয়েছে দক্ষিণবঙ্গ। যে কারণে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। টানা কয়েকদিন বৃষ্টি না হলে এই আবহাওয়া থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। একবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর (West Bengal Weather)।
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: বাংলায় আবহাওয়ার পূর্বাভাসের খবর
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস, পরবর্তী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও, কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: বাংলায় বর্ষার খবর
আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (আগের দিনের)
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ৩৬.৪ | ২৮ |
| বহরমপুর | ৩৫ | ২৯.৩ |
| বাঁকুড়া | ৩৬.৮ | ২৬.২ |
| বর্ধমান | ৩৫ | ২৬ |
| কোচবিহার | ৩২.৭ | ২৫.৫ |
| দার্জিলিং | ২২.৮ | ১৭ |
| কালিম্পং | ২৬.৬ | ২১ |
| দিঘা | ৩৪.৭ | ২৮.১ |
| কলকাতা | ৩৩.১ | ৩০ |
| দমদম | ৩৫.১ | ২৯.৩ |
| কৃষ্ণনগর | ৩৩.৬ | ২৭.২ |
| মালদহ | ৩৬.৫ | ২৯.৫ |
| মেদিনীপুর | ৩৪.৪ | ২৮ |
| শিলিগুড়ি | ৩৩.৭ | ২৭.৭ |
| শ্রীনিকেতন | ৩৫.৬ | ২৬.৮ |
| সুন্দরবন | ৩৪.২ | ২৮ |












Click it and Unblock the Notifications