West Bengal Weather: ভারী না কয়েক পশলা বৃষ্টি? কেমন থাকতে চলেছে লক্ষ্মীবারে বাংলার আবহাওয়া
দক্ষিণবঙ্গে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে চলেছে। তবে যারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই (West Bengal Weather)। উত্তরবঙ্গে এদিন পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোটের দিন অর্থাৎ শনিবার ৮ জুলাই দুটি জেলাকে বাদ দিয়ে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, ৭ জুলাই শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুলাই শনিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ জুলাই শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বৃহস্পতিবারের পরে বৃষ্টিও খানিক কমবে দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় কিছুটা কমেছে। ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৬৫ শতাংশ।












Click it and Unblock the Notifications