West Bengal Weather: বৃষ্টি বদলের পূর্বাভাস, শঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর! একনজরে বাংলার জেলাগুলি
West Bengal Weather: পূর্বাভাস মতো রাতে বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। আর এদিন বৃষ্টিপাতের পরিমাণ বৃহস্পতিবারের থেকে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণবঙ্গে ২৬ অগাস্ট শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে।
শুক্রবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে। দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।












Click it and Unblock the Notifications