West Bengal Weather: ভিলেন ঘূর্ণিঝড়, কলকাতার তাপমাত্রা ছাড়াল ২০ ডিগ্রি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়িয়েছে। আগামী কয়েক দিনে রাজ্য জুড়ে ন্যূনতম তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপাতত শীতের আমেজ বৃদ্ধির সম্ভাবনা নেই।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলয়িসাস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
এই মুহূর্তে সুষ্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপরে অবস্থান করছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ৩০ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্রাকেটে গত দিনের তাপমাত্রা
আসানসোল (১৮.৩)
বহরমপুর (১৭.৮)
বাঁকুড়া (১৫.৬)
বর্ধমান ( ১৫.৮)
কোচবিহার (১৫.৬)
দার্জিলিং (১০.৪)
কালিম্পং ( ১২.৫)
দিঘা (১৭.৪)
কলকাতা (১৯.৫)
দমদম (১৯.৫)
কৃষ্ণনগর (১৭.২)
মালদহ (২০.৬)
মেদিনীপুর (১৭.১)
পুরুলিয়া (১৫.৫)
শিলিগুড়ি (১৮.৬)
শ্রীনিকেতন ( ১৬.৫)
সুন্দরবন (১৭.৫)












Click it and Unblock the Notifications