West Bengal Weather: শনিবার থেকে ফের হাওয়া বদল! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সকাল থেকে আকাশ খানিকটা পরিষ্কার। রোদের দেখাও মিলেছে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের সম্ভাবনায় শনিবার থেকে আবহাওয়ায় ফের পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন আটটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি ওপরে। সোমবার যা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৭৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১.৩ মিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে এর পরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর-আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার অভিমুখ হতে পারে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে।












Click it and Unblock the Notifications