West Bengal Weather: নিম্নচাপের প্রভাবে ১১ জেলায় চলবে ভারী বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও রোদের দেখা মিলেছে। তবে আবহাওয়া জানিয়েছে, বুধবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ওপরের পাঁচ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ দোসরা অক্টোবর সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
Weather Alert: দুইপ্রান্তে দুই নিম্নচাপে দুর্যোগ! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস
রবিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার যা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৫৭.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।












Click it and Unblock the Notifications