West Bengal Weather: সক্রিয় হচ্ছে নিম্নচাপ, ২-৩দিন ভারী বৃষ্টিপাত! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: ভোরের দিকে বৃষ্টি। তাতেই তাপমাত্রা যেমন কমেছে, আবার সকালের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা থেকে ১৬ জুলাইয়ের পরবর্তী ২-৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
শনিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার সবকটি জেলাতেই বৃষ্টির কথা বলা হলেও, কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
আবহাওয়া দফতর শনিবার সকালে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার যা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৬৮ শতাংশ।
আবহাওয়া দফতর জানিয়েছে, (West Bengal Weather) ১৬ জুলাই নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা থেকে পরবর্তী ২-৩ দিনে তৈরি নিম্নচাপ প্রভাব ফেলতে পারে ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডে। সেখানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications