West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ! বাংলার উপকূলে তিন দিনের চরম সতর্কতা জারি আবহাওয়া দফতরের
West Bengal Weather: সকাল থেকে আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। ওড়িশা উপকূলের কাথে সম্ভাব্য নিম্মনচাপের কারণে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বাকি সময়ের জন্য হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। একইরকম ছিল সোমবারের আবহাওয়াও।

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যে কারণে মৎস্যজীবীদের ২৬ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.২) | ২৬ (২৫.৮) |
| বহরমপুর | (৩৫.৬) | ২৮ (২৭.৮) |
| বাঁকুড়া | (৩৪.১) | ২৫.৪ (২৫.৪) |
| বর্ধমান | (৩৪.৬) | ২৬.৬ (২৫ ) |
| কোচবিহার | (৩৩.৫) | ২৭.৫ (২৫.৯) |
| দার্জিলিং | (২১.৪) | ১৬ (১৬) |
| কালিম্পং | (২৭.৫) | ১৯ ( ১৯.৮) |
| দিঘা | (৩৫.৪) | ২৭.৬ (২৭.২) |
| কলকাতা | (৩৩.২) | ২৮.১ (২৮.১) |
| দমদম | (৩৩.৮) | ২৭.২ (২৭.৩) |
| কৃষ্ণনগর | (৩৪) | (২৬.৮) |
| মালদহ | (৩৬.৪) | ২৯.৩ ( ২৮.৮) |
| মেদিনীপুর | (৩৩.৫) | ২৭ (২৭.১) |
| শিলিগুড়ি | (৩৫.৯) | ২৭.১ (২৬.৬) |
| শ্রীনিকেতন | (৩৪.৪) | ২৬.৪ (২৫.৮) |
| সুন্দরবন | (৩৩.৫) | ২৭.৫ (২৬.৫) |












Click it and Unblock the Notifications