West Bengal Weather: তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে 'ভরা বর্ষা'য় এবার শুকনো আবহাওয়া! একনজরে বাংলার জেলাগুলি আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুকনো থাকবে। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি মঙ্গলবারেও উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোনও রকমের ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ আর সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।












Click it and Unblock the Notifications